ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২০:৪১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

দুইটি বগি রেখে সাগরদাঁড়ি এক্সপ্রেস চলে গেল খুলনায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলন্ত অবস্থায় দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি রাজশাহী-খুলনা রুটে চলাচল করে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে বগি দুটি মূল ট্রেন থেকে খুলে যায়। এরপর গড়তে গড়তে বেলপুকুর পর্যন্ত যায়। তবে ওই বগিগুলোতে কোনো যাত্রী ছিল না। 

জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপরে হরিয়ান স্টেশনে এসে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি নিয়ে আসে হরিয়ান স্টেশনে। হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। এ সময় মধুমতি ও বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করে।

বিজ্ঞাপন
এ বিষয়ে হরিয়ানা স্টেশনে মাস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বগিগুলো এমটি ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। তবে সাগরদাঁড়ি ট্রেনটি খুলনায় চলে গেছে। তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Copied from: https://rtvonline.com/