দুই বছর পর ভ্রমণকারীদের জন্য দুয়ার খুললো নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
দুই বছর পর আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দুয়ার খুলে দিলো নিউজিল্যান্ড। করোনা মহামারির কারণে এতদিন ধরে দেশটি তাদের সীমান্ত বন্ধ রেখেছিল। খবর বিবিসির।
সোমবার অকল্যান্ড এয়ারপোর্টে পা রাখেন বহু পর্যটক। পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর তাদের সাক্ষাতের ঘটনা আবেগঘন মুহূর্তের জন্ম দেয়।
এখন বিশ্বের ৬০টিরও বেশি দেশের পর্যটক নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবেন। তবে তাদের অবশ্যই ভ্যাকসিনের দুই ডোজ নিতে হবে এবং করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
গত মার্চ থেকেই নিউজিল্যান্ডের নাগরিকরা অন্য দেশ থেকে দেশটিতে প্রবেশ এবং নিজ দেশ থেকে অন্য দেশে ভ্রমণের অনুমতি পেয়েছেন। কিন্তু এবার আন্তর্জাতিক পর্যটকদের জন্যও এই সুবিধা দেওয়া হলো।
যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি জানিয়েছেন, তিনি তার সঙ্গীর সঙ্গে চিনচিনাতি থেকে নিউজিল্যান্ডে ভ্রমণ করছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ভিসার জন্য আবেদন করেন। তারপর থেকে প্রায় দুই বছর তাকে অপেক্ষা করতে হয়েছে।
দুই বছর পর আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দুয়ার খুললো নিউজিল্যান্ড
ডেভিড বেনসন নামের ওই ব্যক্তি বিবিসিকে বলেন, অবশেষে আমি এখানে আসতে পেরেছি। এই দেশের ৬ হাজার মাইলের মধ্যে আমি কখনো ছিলাম না এবং এটাই এখানে আমার প্রথম ভ্রমণ। এটা আমার জীবনের সবচেয়ে ভালো অনুভূতি।
২০২০ সালের মার্চে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় নিউজিল্যান্ড। এমনকি দেশটির নাগরিকরা অন্য দেশ থেকে সেখানে প্রবেশ করতে পারলেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে।
৫০ লাখ জনসংখ্যার দেশটিতে সরকারের বিভিন্ন বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত মাত্র ৭১৩ জন করোনা সংক্রমণে মারা গেছে। শুরু থেকেই কঠোর বিধিনিষেধ, কড়াকড়ি, ভ্রমণ নিষেধাজ্ঞা, আইসোলেশন, কোয়ারেন্টাইন, টেস্টিং, ট্রেসিং সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করেছে সরকার।
চলতি বছরের শুরুতেই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানান যে, তার দেশ সীমান্ত খুলে দেবে। সে সময় তিনি বলেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি আবারও বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











