ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৫০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

দুই মামলায় খালেদার জামিন শুনানি ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া ও ভুয়া জন্মদিন পালনের পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

 

আজ রোববার খালেদা জিয়ার পক্ষে জামিনের দরখাস্তকারী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি সাংবাদিকদের জানান।

 

তিনি জানান, ম্যাজিস্ট্রেট আহসান হাবিব ও খুরশিদ আলমদের আদালতে ওইদিন মামলা দু’টির শুনানি হবে। দু’টি মামলায় ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

 

২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেওয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন দাখিল করেন।