দুই মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি দুপুরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৭ জুন ২০১৯ সোমবার
মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আজ সোমবার দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে।
আদালত সূত্রে এ খবর জানা গেছে। গত ২৩ মে জামিন শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনে আদালত ঈদের পর আগামী ১৭ জুন শুনানির তারিখ ধার্য করেছেন। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেল সমম্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও এ জে মোহাম্মদ আলী মানহানির দুই মামলায় জামিন আবেদন করেন।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান আদালতে বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অসুস্থ, আবেদনটির শুনানি নট দিস উইক (এ সপ্তাহে নয়) করেন।
এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে বলেন, অ্যাটর্নি জেনারেল অন্য মামলা করছেন। তিনি অসুস্থ নন।
তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি ব্যস্ত আছেন। খালেদা জিয়ার আইনজীবীরা এর তীব্র বিরোধিতা করে বলেন, এটা জামিনযোগ্য মামলা। আপিল বিভাগের গাইডলাইন আছে জামিনযোগ্য মামলায় জামিন দিতে হবে। এখানে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতি মুখ্য নয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে আরো উপস্থিত ছিলেন, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মাহবুব উদ্দিন খোকন, জামিল আক্তার এলাহী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আবেদ রাজা মাসুদ রানা প্রমুখ।
আদালত থেকে বের হয়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে রাখা হয়েছে। সরকারের সদিচ্ছা ছাড়া তাকে বের করা যাবে না। যার প্রমাণ গতকাল অ্যাটর্নি জেনারেলের সময় আবেদনে জামিন আবেদনের শুনানি করা যায়নি।
তিনি বলেন, আমরা দুঃখিত, উচ্চ আদালতের এ ধরনের সিদ্ধান্তে আমরা লজ্জিত। তিনি বলেন, আমরা আদালতে বলেছি, মানহানির মামলা জামিনযোগ্য। আপিল বিভাগের সিদ্ধান্ত আছে জামিনযোগ্য মামলায় জামিন প্রার্থনা করলে জামিন দিতে হবে; কিন্তু অ্যাটর্নি জেনারেলের অসুস্থতার কথা বলে সময় নেয়া হয়েছে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






