দুই মামলায় খালেদা জিয়ার জামিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৭ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার
কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর আর নড়াইলের মামলায় জামিন খারিজ করেছেন হাই কোর্ট। বিচারপতি এ বি এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।
নাশকতার অভিযোগে করা কুমিল্লার দুই মামলা ও মানহানির অভিযোগে নড়াইলের এক মামলায় জামিন চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।
রোববার দুপুরে, জামিন আবেদনের ওপর শুনানিতে খালেদা জিয়ার পক্ষে অংশ নেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী এবং মাহাবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মো. বশির উল্লাহ।
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দু`টি এবং নড়াইলে মানহানির অভিযোগে করা এক মামলায় ২০ মে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। এর মধ্যে বাস পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় জামিন আবেদনের ওপর গেল বৃহস্পতিবার তৃতীয় দিনে শুনানি শেষ হয়। আর বাকি দুই মামলায় রোববার শুনানি হয়। তবে, খালেদা জিয়ার বিরুদ্ধে আরও অন্তত চারটি মামলা রয়েছে। সেগুলোতে জামিন পেলেই কেবল তিনি মুক্তি পেতে পারেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











