দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া সদর উপজেলায় কুল কুড়াতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়াল চাপায় লিজা ও মরিয়ম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের গঙ্গাবরকান্দি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লিজা গ্রামের ইমারুল হকের মেয়ে আর মরিয়ম প্রতিবেশী মৃত মশিউর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার কিছু সময় আগে লিজা বড় বোনের সঙ্গে কুল বা বরইগাছতলায় যায়। এ সময় তাদের সঙ্গে মরিয়মও ছিল। বড় বোন বরইগাছসংলগ্ন প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর ওঠে। ছয় থেকে থেকে ফুট উঁচু নির্মাণাধীন বাড়ির দেয়ালে বসেই সে গাছ থেকে বরই পাড়ছিল। এ সময় নিচে দাঁড়িয়ে লিজা ও মরিয়ম বরই কুড়াচ্ছিল। হঠাৎ করেই নির্মাণাধীন ভবনের দেয়ালটি ভেঙে লিজা ও মরিয়মের ওপর পড়ে। এতে চাপা পড়ে লিজা ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মরিয়ম মারা যায়।
গঙ্গাবরকান্দি গ্রামের ইউপি সদস্য সেলিম রেজা বলেন, মরিয়মের বাবা মশিউর (৩০) চার মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। মশিউরের স্ত্রী শিল্পী খাতুন একমাত্র মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। এবার মেয়েটাও চলে গেল। আজ মঙ্গলবার সকালে দুই শিশুকে দাফন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুই পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




