দুই সন্তানসহ মায়ের বিষপান, মৃত ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৫ পিএম, ২২ জুন ২০১৮ শুক্রবার
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই সন্তানকে নিয়ে এক মা বিষপান করেছে। এ ঘটনায় মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে। অপর সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত দুজন হলেন- দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও দেড় বছরের শিশু সন্তান রাতুল চন্দ্র রায়। তাদের অপর সন্তান সেতু রানীকে (৬) ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে মমতা আমের রসের সাথে বিষ মিশিয়ে সন্তানদের খাইয়ে নিজেও বিষপান করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়দেব রায়ের সাথে তার স্ত্রী মমতা রানীর সকালে ও রাতে দুদফায় ঝগড়া হয়। এতে অভিমান করে রাতেই মমতা রানী তার দুই শিশু সন্তানকে নিয়ে বিষপান করে। পরে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মমতার মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দেড় বছরের ছেলে রাতুল মারা যায়। ছয় বছরের শিশু সেতু রানীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











