দুই হাতির সংঘর্ষে নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ এএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ভারতের কর্নাটক রাজ্যের কোডাগু জেলার একটি বন্যপ্রাণী ক্যাম্পে দুই হাতির সংঘর্ষের মধ্যে পড়ে এক নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জুনেশ (৩৩) তামিলনাড়ুর চেন্নাইয়ের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি হাতি ক্যাম্পে হাতিদের গোসলের দৃশ্য দেখছিলেন তিনি। এ সময় হঠাৎ ‘কাঞ্চন’ নামের একটি হাতি ‘মার্তণ্ড’ নামের আরেকটি হাতিকে আক্রমণ করে। আকস্মিক এ ঘটনায় মাহুতেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হাতি দুটিকে শান্ত করতে পারেননি।
একপর্যায়ে সংঘর্ষের মধ্যে একটি হাতি ভারসাম্য হারিয়ে জুনেশের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে অন্য হাতিটির পায়ের নিচে পড়ে আরও মারাত্মকভাবে আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্নাটকের বন, পরিবেশ ও বাস্তুতন্ত্রমন্ত্রী ঈশ্বর বি খন্দ্রে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বন্যপ্রাণীর কাছাকাছি অবস্থানের ক্ষেত্রে আরও কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, প্রশিক্ষিত ও বন্দি অবস্থায় থাকলেও হাতির আচরণ সবসময় পূর্বানুমান করা সম্ভব হয় না। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পর্যটকদের প্রাণীর খুব কাছাকাছি যাওয়া, স্পর্শ করা কিংবা ছবি তোলার জন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে দাঁড়ানো থেকে বিরত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্যপ্রাণীর কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে ক্যাম্প কর্তৃপক্ষকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











