দুগিনকন্যার ওপর হামলায় জড়িত ‘ইউক্রেনের এক নারী’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও ইউক্রেন আগ্রাসনের পরামর্শক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিন শনিবার (২০ আগস্ট) মস্কোর কাছে সড়কের ওপর গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন। এ ঘটনার জন্য সোমবার (২২ আহস্ট) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জড়িত বলে দোষারোপ করছে। তাদের দাবি, দুগিনের ওপর হামলাকারী ইউক্রেনের এক নাগরিক।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, ‘ইউক্রেনের স্পেশাল সার্ভিস দুগিনকে পরিকল্পনা করে হত্যা করেছে। দুগিনের ওপর হামলাকারী একজন ইউক্রেনের নাগরিক। তার নাম নাতালিয়া ভোভক। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে এস্তোনিয়া চলে যান।’
তবে এস্তোনিয়ায়, প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বাল্টিক নিউজ সার্ভিসকে একটি বিবৃতিতে বলেছে যে ‘এ বিষয়ে রাশিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুরোধ বা অনুসন্ধানের জন্য তথ্য চাওয়া হয়নি এখনো’।
এফএসবি আরও জানায়, ভোভক গত জুলাই মাসে তার ১২ বছর বয়সী কন্যাসহ রাশিয়ায় যান। দুগিন যে ভবনে থাকতেন সেখানে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন তিনি। তারা আরও জানিয়েছে, ঘটনার দিন ভোভক ও তার কন্যা একটি উৎসবে অংশ নেন যেখানে হত্যাকাণ্ডের কিছু আগে দুগিন ও তার মেয়ে দারিয়া দুগিন পৌঁছান।
রাশিয়ার এই সংস্থা সীমান্ত ক্রসিং এবং মস্কো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের প্রবেশদ্বারে নজরদারিতে রাখা ক্যামেরা থেকে সন্দেহভাজন ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে।
এফএসবি বলছে যে, ভোভক ইউক্রেনের রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী দোনেটস্ক অঞ্চলের রাশিয়ায় প্রবেশের জন্য একটি লাইসেন্স প্লেট এবং মস্কোতে একটি কাজাখস্তান প্লেট ব্যবহার করে এবং এস্তোনিয়ায় পাড়ি দেওয়ার আগে ইউক্রেনের একটি প্লেট ব্যবহার করেন।
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখেইলো পোদোলিয়াক বোমা হামলায় ইউক্রেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এক টুইট বার্তায়, তিনি এফএসবির দাবিগুলোকে কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন। তিনি এ ঘটনাকে রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্বের অংশ হিসেবেও দেখছেন।
এদিকে, ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের এ হত্যাকাণ্ডকে ‘জঘণ্য’ ও ‘নির্মম’ অপরাধ বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, দুগিন খুবই ‘বুদ্ধিমতি’ এবং ‘গুণী’ ছিলেন। দুগিনের নিহতের ঘটনার পর পুতিন এই প্রথম তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।
রাশিয়ার তদন্ত কমিটি বলছে, তাদের ধারণা দারিয়া নন, এই হামলার মূল টার্গেটে ছিলেন তার বাবা। দারিয়ার বাবা আলেকজান্ডার দুগিন রাশিয়ার একজন দার্শনিক, যিনি ‘পুতিনের মস্তিষ্ক’ নামে পরিচিত।
ঘটনার দিন আলেকজান্ডার দুগিন এবং তার কন্যাকে মস্কোর কাছে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে আলেকজান্ডার বক্তব্য রাখেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার রাতে মস্কোর কাছে একটি গ্রামে দাঁড় করানো ছিল দায়িরার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি। রাতে একটি অনুষ্ঠান শেষে ফেরার পর দারিয়া ওই গাড়িতে ওঠামাত্র বিস্ফোরণ ঘটে। এতেই নিহত হন তিনি। দারিয়া দুগিন ছিলেন একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, বিস্ফোরণের পর গাড়িটি দাউদাউ করে জ্বলছে। এমনকি, ওই গাড়িটির কাছে থাকা একটি ট্রাকেও আগুন ধরে যায়। পরে অন্য একটি গাড়ি করে ঘটনাস্থল ছেড়ে যান আলেকজান্ডার দুগিন।
সূত্র: মস্কো টাইমস, এপি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








