দুটি ছাগল দিয়ে ছেলের আকিকা দিলেন রাজ-পরী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। বাসায় ফিরেছেন পরীমণি ও তার পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।। গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় নেওয়া হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দেওয়া হয় রাজ্যের আকিকা। দুটি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেছেন রাজ-পরী।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাজ্যের নানী অর্থাৎ নির্মাতা চয়নিকা চৌধুরী। গুণী এই নির্মাতাকে ‘মা’ বলেই সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি।
রাজ্যের বাবা-মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না। কারণ, এর গভীরতা বলে বোঝানো যায় না। তা শুধুই অনুভবের ব্যাপার। পরীমণি ও শরিফুল রাজের এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুটি খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম। রান্না ভীষণ ভালো ছিল।’
নাতি রাজ্যের উদ্দেশে নানী চয়নিকার বার্তা, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মত সাহসী আর সুন্দর মনের মানুষ হও,নিরাপদে থেকো। আর বাবার মত সাহসী প্রেমিক ও কেয়ারিং হও। এই প্রার্থনা। নানীমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর।’
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিল, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল