দুধ নিরাপদ, নেই স্বাস্থ্যঝুঁকি: বিএআরসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
মিল্ক ভিটাসহ দেশীয়ভাবে উৎপাদিত কোনো ব্র্যান্ডের পাস্তুরিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি বিভাগ।
বুধবার সচিবালয়ে দুধ নিয়ে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল প্রকাশ করে এ কথা জানায় সরকারি এই সংস্থাটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে দুধ নিয়ে বিতর্কের পর ১৬টি নমুনা ভারতে পাঠানো হয়। সেখানকার গবেষণায় ক্ষতিকর মাত্রায় কোনো ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আ ব ম ফারুকের গবেষণায় দুধে অ্যান্টিবায়েটিক পাওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে এই প্রতিবেদনটি প্রকাশ হলো। পাশাপাশি জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউটের আরেকটি গবেষণায় দাবি করা হয়, দুধে সিসার মতো ভারী ধাতু আছে। এই ঘটনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশে নিরাপদ খাদ্য আদালতে মামলাও হয়েছে বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে।
বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্ট থেকে পাস্তুরিত দুধ উৎপাদনের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়। পরে সেই আদেশ স্থগিত করে আপিল বিভাগ।
দুধে অ্যান্টিবায়োটিক এবং সিসা কিন্তু অভিনব কোনো বিষয় নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতে আলাদা মানদণ্ড আছে। এতে দেখা যায় আটটি অ্যান্টিবায়েটিক এবং নির্ধারিত মাত্রার মধ্যে সিসা থাকে দুধে। তবে বাংলাদেশ কতটা পরিমাণে থাকলে সেই দুধকে নিরাপদ বলা যাবে, সে বিষয়ে কিছু বলা নেই।
দুধ নিয়ে এত আলোচনার পর বাজারে এরই মধ্যে তরল দুধের চাহিদা কমে গেছে। বেড়েছে গুঁড়া দুধের চাহিদা। আর কেজিতে ৫০ থেকে ৬০ টাকা করে দামও বেড়ে গেছে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিভাগের পরিচালক মনিরুল ইসলাম বুধবার তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, দেশীয়ভাবে উৎপাদিত তরল দুধ নিয়ে বিতর্ক ওঠার পর তাদের পক্ষ থেকে দুধে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ করার জন্য ১৬টি নমুনা ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়।
সেখানে পরীক্ষায় পরীক্ষায় দুধে কোনো প্রকার ক্ষতিকর মাত্রায় ভারী ধাতু ও সালফা ড্রাগ পাওয়া যায়নি। দেশে উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই। এ নিয়ে উদ্বেগ বা কোনো উৎকণ্ঠা নেই।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











