দুপুরে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হবে। তার জন্য হাসপাতালের কেবিন ব্লকের দুটি কেবিন সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। কেবিন দুটি হচ্ছে- ৬২১ ও ৬২২।
কারা সূত্র জানায়, আজ রবিবার জিয়াকে ১২টার পর বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হবে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন বিএসএমএমইউতে খালেদা জিয়াকে নেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে আনা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমরা শুনছি, আজকে ম্যাডামকে হাসপাতালে আনা হবে।
বিএনপির সহ স্থাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘ এক বছরের বেশী সময় ধরে বিনা চিকিৎসায় অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। ৭৩ বয়সী নেত্রী দেশের একজন সম্মানিত সিনিয়র সিটিজেন। বর্তমানে দেশনেত্রী বহু জটিল রোগে আক্রান্ত। তার বাম হাত, বাম পায়ের ব্যাথা গুরুতর। ব্যথা প্রশমনের জন্য প্রয়োজন নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং আধুনিক ফিজিওথেরাপি। বর্তমানে তার মুভমেন্ট অনেকটাই নিয়ন্ত্রিত।
তিনি আরও বলেন, গত বছরের ৮ই নভেম্বর বিশেষজ্ঞ চিকিৎসকগন তাকে হাসপাতালে শেষ চিকিৎসা প্রদান করেন। দীর্ঘ সাড়ে তিন মাসে তার কোন ফলোআপ হয়নি। এমনকি জেলে চিকিৎসকরা তাকে নিয়মিত দেখতে যেতেন না।
গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কারাগারে তাদের চেয়ারপারসনের যথাযথ চিকিৎসা হচ্ছে না।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। বিএনপি তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে।
গত ২৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দ্বিতীয় দফা চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেয়ার পর তিন মাসের বেশি সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনো চিকিৎসা পাচ্ছেন না।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা না দেয়ায় খালেদার রোগগুলো মারাত্মক রূপ নিয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


