দুবাইয়ে প্রবাসী নারীদের পিঠা উৎসব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে 'নতুন ধানে নতুন প্রাণে, চলো মাতি পিঠার গানে' স্লোগানে পিঠা উৎসব করেছে বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবি (বিএমএ)।
আবুধাবির কর্নেস হেরিটেজ পার্কে গত রোববার অনুষ্ঠিত উৎসবের শুরুতে কেক কেটে হেমন্তের পর শীতের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করেন মহিলা অঙ্গনের সদস্যরা।
সংগঠনের সভাপতি সাইফুন নাহার জলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আরার সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী বাবু আশিষ কুমার বড়ুয়া।
উৎসবে ঘরের তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশি নারীরা। এছাড়াও বিভিন্ন রকমের বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলায় অংশ নেন তারা। অতিথিরা উৎসবের প্রতিযোগিতায় প্রদর্শিত সব পিঠার মান যাচাই করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতি সাইফুন নাহার জলি বলেন, প্রবাসে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি ও দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এ ধরনের উৎসবের মাধ্যমে মহিলাদেরও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য। আমরা চাই নারীরা উদ্যোক্তা হয়ে পুরুষের পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখুক।
বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবিকে বাংলাদেশ সমিতি ইউএইর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
পিঠা উৎসবে আয়োজকের মধ্যে- ঋতু নুসরাত, হ্যাপি বিনতে রহমানিয়া, তানজিমা ফেরদৌস, সোনিয়া রহমান, তুহিন রাশেদ, ফরিদা শেফালী, নাদিয়া আফরিন, জায়েদা আকতার এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পুরস্কৃত করা হয়৷
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








