দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার
দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
‘ড্রোন সংক্রান্ত একটি ঘটনার’ কারণে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (১৬ মার্চ) সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দুবাইয়ের মিডিয়া অফিস জানিয়েছে, একটি ড্রোন একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। তবে কর্তৃপক্ষ দ্রুত সেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দুবাই মিডিয়া অফিস জানায়, ‘দুবাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।’
আঞ্চলিক যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাত বড় ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইরান আমিরাত লক্ষ্য করে এক হাজার ৮০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ইরান মূলত মার্কিন সম্পদের পাশাপাশি বেসামরিক স্থাপনা, বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। যদিও দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে, তবুও ভ্রমণ পরিকল্পনা ও স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এর আগে গত বুধবার বিমানবন্দরের কাছে দুটি ড্রোন পড়লে চারজন আহত হয়েছিলেন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন বেসামরিক ব্যক্তি ও দুইজন সামরিক কর্মী। তারা মূলত কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার






