ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১০:৩৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

দুর্গোৎসব : আজ মহা নবমী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

অষ্টমী পেরিয়ে আজ সোমবার মহা নবমী। উ‍ৎসব মুখর পুরো দেশ। তাই তো সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গাকে দেখার ভিড়। ঢাকের তালে ধুনুচি নাচ। শারদোৎসবে নানা-ধর্ম ও বর্ণের মানুষ। আজ নানা আয়োজনের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।

ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত বিজয় কৃষ্ণ গোস্বামী জানান, নবমীতে সকাল ৭টা ৩৩ মিনিটে মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। সকাল থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়। সেইসঙ্গে সন্ধ্যায় ভোগ আরতি।

এদিকে সবার চোখে এখন উত্‍সবের রেশ ৷ আজই তো আনন্দের শেষ দিন ৷ কারণ কাল মঙ্গলবার বিজয়া দশমী, বিসর্জন। দিনের প্রথম ভাগে মা’কে বিদায় জানাতে হবে, এমন বাস্তবতাকে সামনে রেখে ভক্তি আর শ্রদ্ধায় আরতি, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলছে মহা নবমী।