ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২০:২৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

দুর্নীতির দুটি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে খালেদার আবেদন

আপডেট: ০৫:৫৫ এএম, ১৫ জুন ২০১৫ সোমবার

111_55848স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ সংক্রান্ত দুইটি মামলার বাদী হারুনুর রশিদের নেয়া সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আবেদনটি শুনানির জন্য বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি  জে বি এন হাসানের ডিভিশন বেঞ্চের কার্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি মাসে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বাদীর এই সাক্ষ্য বাতিলের জন্য আবেদন করেন খালেদা জিয়া। কিন্তু বিচারক আবু আহমেদ জমাদার ওই আবেদন খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন। এই আবেদনে সাক্ষ্য বাতিলের জন্য উচ্চ আদালতে আরজি জানানো হয়।
১৫.০৬.২০১৫