দুর্বল হয়ে পড়ছে ‘রেমাল’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ২৭ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমাল সাতক্ষীরা, খুলনা, মোংলা, পটুয়াখালী উপকূল অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ দমকা ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে। প্লাবিত হয়েছে উপকূলের নিন্মাঞ্চল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে আজ বৃষ্টি হবার পূর্বাভাস আছে।
বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল প্রথম আঘাত করে রোববার, মংলা উপকুলে। তারপর ঝড়ের অগ্রভাগ সাতক্ষীরা, খুলনা, মংলা, পটুয়াখালী, বরগুনা উপকুল জুড়ে ভূমিতে উঠে। রোববার রাতে ঘূর্ণিঝড়ের মূল অংশ উপকূল অতিক্রম করতে শুরু করে। তখন ঝড়ের কেন্দ্রে সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার। উপকূলের জেলাগুলোতে তখন প্রবল ঝড় ও বৃষ্টি হয়।
ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে উপকুলের কোথাও কোথাও বাধ ভেঙে তলিয়ে গেছে অনেক জনপদ। উপকুলীয় ১৫ জেলা এবং সেগুলোর কাছাকাছি থাকা দ্বীপ ও চর এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানায় উপকূলীয় এলাকায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছাস হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











