‘দুর্যোগ প্রবণ এলাকার জন্য টেকসই মানের বিদ্যালয় নির্মান করা হবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০১৭ বুধবার
দুর্যোগ প্রবণ এলাকার জন্য টেকসই মানের বিদ্যালয় নির্মান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বলে জনিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘চাইল্ড পার্লামেন্ট’ এর বিশেষ অধিবেশনে শিশুদের প্রশ্নোত্তরে মন্ত্রী একথা বলেন।
বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় চাইল্ড পার্লামেন্টের ১৪তম অধিবেশনের আয়োজন করে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাাফিজুর রহমান বলেন, আজকের শিশুই আগামীর নেতৃত্বে থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্য আয়ের ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া। এই লক্ষ্য অর্জন করতে হলে কোন শিশুকেই উপেক্ষা করার অবকাশ নাই ।
তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়ন এবং সবারজন্য শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন সবই করবো। সকল শিশুকেই যথাযথ শিক্ষার সুযোগ প্রদানে সরকার বদ্ধপরিকর। এইসব শিশুই দেশের নের্তৃত্বে থাকবে, তাদেরকে উন্নত রাষ্ট্রের উপযোগি করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
20171016101938.jpg)
অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুক মিয়া, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন, সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি বিষয়ক পরিচালক রিফাত বিন সাত্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সৌম্য ব্রত গুহ এবং হেড অব চাইল্ড রাইটস প্রটেকশন তানিয়া নুসরাত জামান প্রমুখ।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তূমান সরকার শিশুদের উরন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ে থেকে প্রকল্প প্রস্তাব আসলে অর্থমন্ত্রণালয় অর্থায়নের সর্বাত্বক চেষ্টা করবে।
চাইল্ড পার্লামেন্টের স্পীকার মেফতাহুন নাহার জানান, দেশে সাম্প্রতিক সময়ে আকস্মিক বন্যার ফলে শিশুদের শিক্ষা কার্যক্রমে বাধার সৃষ্টি হয়েছে। অনেক শিশু পরীক্ষায় খারাপ ফলাফল করছে। আমরা চাইল্ড পার্লামেন্টের মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে দুর্যোগ প্রবন এলাকার শিক্ষাবোর্ডে জন্য ‘আলাদা শিক্ষাক্রম ও পাঠ্য সূচীর দাবি তুলে ধরেছি।
উল্লেখ্য, চাইল্ড পার্লামেন্ট ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স যা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন, যারা জাতিসংঘ শিশু অধিকার কমিটি থেকে প্রদত্ত সমাপনী পর্যবেক্ষণের আলোকে শিশু অধিকার পরিস্থিতি পরীবিক্ষণ ও প্রতিবেদন তৈরি করে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম








