ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১১:৩৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

দুঃস্থ মহিলা ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২২ জুন ২০২১ মঙ্গলবার

দুঃস্থ মহিলা ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা মন্ত্রণালয়

দুঃস্থ মহিলা ও শিশুদের ৯১ লাখ টাকা অনুদান দিচ্ছে মহিলা মন্ত্রণালয়

চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা ও সাধারণ আর্থিক অনুদান হিসেবে ১ হাজার ৬৫৮ জন দুঃস্থ  নারী ও শিশুদের মাঝে ৯১ লাখ টাকা অনুদান বিতরণের  সিদ্ধান্ত  নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী  ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুঃস্থ  মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় অনুদান বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বিভিন্ন এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশ, ব্যক্তিগতভাবে দাখিলকৃত, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে অনুদান পাওয়া (চলতি অর্থবছরে ) মোট ২ হাজার ১৪৩ টি আবেদন পত্র পাওয়া গিয়েছে। প্রাপ্ত আবেদন পত্রের মধ্য থেকে যাচাই-বাছাই করে ১ হাজার ৬৫৮ জনকে ৯১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

এসময়  প্রতিমন্ত্রী বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেমন কাজ করছে, তেমনি দুঃস্থ নারী ও শিশুদের কল্যাণেও কাজ করে যাচ্ছে ।

এছাড়া মন্ত্রণালয় ভিজিডি, মাতৃত্বকাল ভাতা ও কর্মজীবি ল্যাক্টেটিং মা ভাতা হিসেবে ২১ লাখ নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করছে বলেও উল্লেখ করেন তিনি ।

মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী,  ট্রাস্টি বোর্ডের সদস্য নাসিমা আক্তার জলি, বেগম সেলিনা খালেক, আব্দুল মতিন ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের জনপ্রিয়