ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১১:২৩:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

দেশজুড়ে আজও বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৫ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর বিভাগ ছাড়া শনিবার দেশের প্রায় সব অঞ্চলেই তীব্র গরম অনুভূত হয়েছে। সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। বাকি অঞ্চলগুলোর অধিকাংশ ক্ষেত্রেই তাপমাত্রা ছিল ৩৭, ৩৮, ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এই তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই দুর্ভোগ এখনই কমছে না। কারণ আজও তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, শনিবার ঢাকায় ৩৮, টাঙ্গাইলে ৩৭, ফরিদপুরে ৩৮.২, মাদারীপুরে ৩৭.৫, গোপালগঞ্জে ৩৮.৫, নিকলিতে ৩৬, ময়মনসিংহে ৩৬, নেত্রকোনায় ৩৬, চট্টগ্রামে ৩৭, সন্দ্বীপে ৩৮.১, সীতাকুণ্ডে ৩৯.৫, রাঙ্গামাটিতে ৩৮.৫, কুমিল্লায় ৩৭.৫, চাঁদপুরে ৩৮, মাইজদী কোর্টে ৩৭.৫, ফেনীতে ৩৭.৮, হাতিয়ায় ৩৭.৪, কক্সবাজারে ৩৬.৭, কুতুবদিয়ায় ৩৫.৫, টেকনাফে ৩৫.৭, সিলেটে ৩৫.৭, শ্রীমঙ্গলে ৩৬.২, রাজশাহীতে ৩৯, ঈশ্বরদীতে ৩৮, বগুড়ায় ৩৬.৭, বদলগাছীতে ৩৭.৪, তাড়াশে ৩৫.৬, রংপুরে ৩৪.৫, দিনাজপুরে ৩৫, সৈয়দপুরে ৩৫.৮, তেঁতুলিয়ায় ৩৪.৮, ডিমলায় ৩৪.৫, রাজারহাটে ৩৪, খুলনায় ৩৯.৬, মোংলায় ৩৯.৪, সাতক্ষীরায় ৩৮.২, যশোরে ৪০, চুয়াডাঙ্গায় ৩৯.৫, কুমারখালীতে ৩৯, বরিশালে ৩৮.২, পটুয়াখালীতে ৩৮.৩, খেপুপাড়ায় ৩৮.৭ ও ভোলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, ‘সারাদেশে আজও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’ ঢাকার বিষয়ে তিনি বলেন, ‘ঢাকায় গতকাল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সামান্য বাড়তে পারে। সামান্য বলতে দশমিক ৫ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।’

-জেডসি