দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। রাজশাহীতে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন। খুলনাতে শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
ভোরে মেহেরপুরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনক। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথম প্রহরে ময়মনসিংহ পাটগুদাম কেন্দ্রিয় স্মৃতিসৌধে তোপধ্বরি ও পরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোণায় ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
গাজীপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা হয়। প্রথমেই বাগেরহাটের জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ সুপারসহ সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল সাড়ে ৬টায় বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বীর শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি, নগর পুলিশ কমিশনার, আনসার প্রধান, বিভাগীয় স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসসহ অনান্য সরকারি দপ্তর থেকে ধীরে ধীরে ফুলের শুদ্ধা নিবেদন করা হয়। পরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও বরিশাল জেলা মহানগর বিএনপির নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল সাধারন মানুষ বিভিন্ন ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন এই বীর সেনাদের প্রতি।
সিরাজগঞ্জে শুক্রবার সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে ৫১তম মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে বাজার ষ্টেশন্থ বিজয় স্মৃতিসৌধে প্রথমে স্থানীয় এমপি হাবীবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যেমে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানান।
একত্রিশ বার তোপধ্বনি ও শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়িতে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত










