দেশজুড়ে বজ্রসহ মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দেশের ছয় বিভাগের অধিকাংশ জায়গায় এবং দুই বিভাগের অনেক জায়গায় মাঝারী ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামী দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ১২৬ মিলিমিটার, সন্দ্বীপে ১০৩ মিলিমিটার, পটুয়াখালীতে ৮০ মিলিমিটার, কুতুবদিয়ায় ৫৬ মিলিমিটার, টেকনাফে ৪৫ মিলিমিটার, সীতাকুন্ডে ৫২ মিলিমিটার, রাজশাহীতে ৪৪ মিলিমিটার এবং ঈশ্বরদীতে ৪০ মিলিমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলেছে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে।
-জেডসি
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- পবিত্র শবে বরাত আজ
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- পবিত্র শবে বরাত আজ
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?





