ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৫৫:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা।  ছবি : উইমেননিউজ২৪.কম।

দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা। ছবি : উইমেননিউজ২৪.কম।

দেশজুড়ে বাড়ে চলেছে শীতের তীব্রতা। গত চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এদিকে নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের উত্তর-পশ্চিমাংশের কোথাও কোথাও শৈত্য প্রবাহ বিস্তার লাভ করতে পারে।

টানা চারদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় বিপর্যস্ত হয়ে পড়েছে সীমান্তবর্তী উপজেলা তেতুলিয়ার জনজীবন। আজ সকালে সূর্যের আলো মিললেও নেই সে আলোয় কোনো উষ্ণতার পরশ। বইছে হিমেল হাওয়ার সাথে কনকনে তীব্র শীত। এতে করে দিনভর গরম কাপড় পড়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে তীব্র শীতের মধ্যেই ভোরেই কাজের উদ্দেশে বের হতে দেখা গেছে নিম্ন আয়ের কর্মজীবি মানুষদের। যাদের দৈনিক আয়ের ওপর চলে সংসার।

এবার শীতে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দিশেহারা হয়ে পড়েছে নিম্ম আয়ের মানুষ। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে অনেকে শীত নির্বারণের চেষ্টা করছে। ছিন্নমূল মানুষ শীতের কাপড়ের অভাবে মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ও কক্সবাজারে ২৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।