দেশজুড়ে শাটডাউন হতে পারে আগামী সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
ঘাতক ভাইরাস করোনাকে ঠেকাতে আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে শাটডাউন শুরু হতে পারে। দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে রাফিয়ে লাফিয়ে। এ অবস্থায় সারাদেশ আগামী ১৪ দিনের শাটডাউন করার সুপারিশ করেছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শাটডাউনকালে জরুরি সেবা ছাড়া যানবাহন ও অফিস-আদালতসহ সব কিছু বন্ধ রাখার সুপারিশ করেছে কমিটি।
জানা গেছে, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি রোধে সরকার নানা রকম কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। দেশজুড়ে স্থানে স্থানে চলছে এলাকাভিত্তিক ‘লকডাউন’। ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে সড়ক, নৌ ও রেলপথ বন্ধ রাখা হয়েছে। এর মধ্যেও একদিনে করোনা সংক্রমণ ছয় হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন, যা গত আড়াই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ সময়ে মৃত্যু হয়েছে ৮১ জনের।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। আগামীতে রোগীর সংখ্যা আরও বাড়বে। এতে করে হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপও বেড়ে যাবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রথমে দেশের সীমান্তবর্তী জেলা এবং পরে সেসব জেলা থেকে সংক্রমণ ছড়িয়েছে পাশের জেলাগুলোতে। এটি এখন সামাজিক সংক্রমণ হয়েছে। এই সামাজিক সংক্রমণের কারণে দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে বেড়ে চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতে সংক্রমণ আরও ব্যাপক আকারে ও ভয়াবহ রূপে ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদেরও আশঙ্কা, সামনের পরিস্থিতি আরও শোচনীয় অবস্থায় চলে যেতে পারে।
সর্বশেষ, কারিগরি পরামর্শক কমিটির করা শাটডাউনের সুপারিশ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কারণ দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। হয়তো অল্প সময়ের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, শাটডাউন দেওয়ার বিষয়ে আমাদের সব প্রস্তুতি আছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিষয়টি পর্যালোচনা চলছে। এবার শাটডাউন গত বছরের চেয়ে আরও কঠোরভাবে পালন করা হবে। অন্যথায় করোনা সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বাংলাদেশে করোনা ভাইরাসের ডেল্টা (ভারতীয়) ভ্যারিয়েন্ট শনাক্ত হয় গত ৮ মে। ভারত থেকে আসা তিন বাংলাদেশির দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে এর সংক্রমণ বাড়তে থাকে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে গত চার সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বেড়েছে। বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ ঘটেছে। এ ভ্যারিয়েন্টের কারণে সারাদেশে রোগী বাড়ছে। দেশের অর্ধশতাধিক জেলা এখন রয়েছে সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে। এ অবস্থায় সারাদেশ ১৪ দিনের শাটডাউন করার সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











