ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:০১:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

দেশবাসীকে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ১১ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুসলমানদের বড় ধর্মীয় উতসব ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা ছিল ঈদুল আজহার আগেই মিথ্যা সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন। কিন্তু ভোটের আগের রাতের নির্বাচনের সরকার প্রধানের হুকুমেই তাকে জামিন দেয়া হয়নি। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধানকে কারাগারে বন্দি রেখে নিষ্ঠুর নির্যাতন করে, সুচিকিৎসা না দিয়ে সর্বোচ্চ প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। সেদিন বেশি দূরে নয় যেদিন দেশবাসী ক্ষমতাসীনদের রাষ্ট্রদাসত্ব থেকে মুক্তি পাবে, বাংলাদেশের মানুষ মিডনাইট সরকারের পতন দেখতে পাবে।

তিনি বলেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসী, দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসী, দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

-জেডসি