ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৪৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

দেশবাসীর প্রতি রওশন এরশাদের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি জানানোর জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ এমপি।

এক বিবৃতিতে তিনি বলেন, “তার মৃত্যুতে আপনারা যে গভীর শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন, তার জন্য আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। ”

দেশবাসী বিশেষত এরশাদের প্রাণপ্রিয় রংপুরবাসীর আবেগ ও ভালোবাসার সম্মানার্থে এরশাদকে রংপুরের মাটিতে সমাধিস্থ করার বিষয়ে তিনি এবং তার পরিবার সন্মতি প্রকাশ করেছেন জানিয়ে রওশন বলেন, বৃহত্তর রংপুরবাসীর অভূতপূর্ব এ আবেগ ও ভালোবাসায় তিনি এবং তার পরিবার আজীবন কৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবেন। তিনি এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন।

হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। রংপুরে এরশাদের বাসভবন পল্লী নিবাসের লিচু তলায় আজ তার দাফন সম্পন্ন হয়।