ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৬:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজেদের ব্যবসায়িক স্বার্থে বিদেশে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা (অপপ্রচার) মোকাবিলায় কাজ করতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিজিএমইএ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে এলে একথা বলেন প্রধানমন্ত্রী।

বিদেশে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।

শেখ হাসিনা বলেন, আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই, সব দিক থেকে। আর আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকেও গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।

-জেডসি