ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:২৯:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

দেশের আদালতগুলোতে ছুটি ১৬ মে পর্যন্ত বৃদ্ধি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৬ মে ২০২০ বুধবার

দেশের আদালতগুলোতে ছুটি ১৬ মে পর্যন্ত বৃদ্ধি

দেশের আদালতগুলোতে ছুটি ১৬ মে পর্যন্ত বৃদ্ধি

আগামী ১৬ মে পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি থাকবে।

ছুটি বৃদ্ধি বিষয়ে বিজ্ঞপ্তি জারির বিষয়টি মঙ্গলবার বাসস’কে জানান সুপ্রিমকোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগ বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হয়। কাল ৬ মে বৌদ্ধ পূর্নিমার সরকারি ছুটিও এর সাথে সংযুক্ত থাকবে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এছাড়াও ছুটিকালীন সুপ্রিমকোর্টের উভয় বিভাগের এবং অধস্তন আদালতের কর্মকর্তা- কর্মচারিদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।