দেশের কৃষিখাতের প্রশংসায় আইএফপিআরআই মহাপরিচালক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৯ এএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) মহাপরিচালক জোহান সুইনেন বাংলাদেশের কৃষিখাতের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করেছেন।
সোমবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে স্পিকারের কার্যালয়ে আইএফপিআরআই মহাপরিচালক সৌজন্য সাক্ষাৎকালে এই প্রশংসা করেন।
সাক্ষাতকালে তারা বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ, কৃষি ও খাদ্যখাতের অধিকতর বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
জোহান সুইনেন আরো বলেন, আইএফপিআরআই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের কৃষিখাতের উন্নয়ন, উন্নতমানের খাদ্যশস্য উদ্ভাবন, পুষ্টিমাণ সংরক্ষণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের সাথে সামঞ্জস্য রেখে কৃষিখাতের টেকসই উন্নয়ন ও কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে আইএফপিআরআই গবেষণা পরিচালনা করছে। এসময়, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে নিয়োজিত নারীদের দক্ষতা বৃদ্ধিতে পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন আইএফপিআরআই মহাপরিচালক।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কোভিডকালীন খাদ্য সহায়তাসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়নে সরকার জনজীবনের সুরক্ষা প্রদান করেছে।
তিনি আরও বলেন, কৃষি ও খাদ্যখাতে ভর্তুকি প্রদানসহ সরকারের জনমুখী পদক্ষেপ গ্রহণের ফলে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ উরেøখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ১৭ ধরনের কৃষি কার্যক্রমে নারীরা সরাসরি সম্পৃক্ত। প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে নিয়োজিত নারীদের অধিকতর দক্ষ করে তুলতে আইএফপিআরআই-এর সহযোগিতা কামনা করেন স্পিকার।
এসময় আইএফপিআরআই-এর চিফ স্টাফ তিউনিস ভান রিনেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক শহীদুর রশিদ ও অন্যান্য কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার










