দেশের কোথাও কোন নিরাপত্তা নেই: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের কোথাও কোনও নিরাপত্তা নেই। ঘর থেকে বের হলেই খুন হওয়ার আশঙ্কা, ধর্ষণ হওয়ার আশঙ্কা। যে দেশে আদালতের খাস কামরায় বিচারকের সামনে আসামির হাতে আসামি খুন হয় সেই দেশে কিভাবে নিরাপত্তা থাকতে পারে। আসলে এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, সরকারের এই ব্যর্থতার কারণ সরকার পুলিশ বাহিনীকে লোভ লালসার দিকে ঠেলে দিয়েছে। যার কারণে তারা জনগণের রক্ষা করার জন্য কাজ করে না। তাই আমাদেরকে লাঠিয়াল হয়ে ঢাল হয়ে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, আমরা দলকে সংগঠিত করেছি আন্দোলনের জন্য। আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা হবে। কারণ তাঁকে জামিনে মুক্ত হতে দেবে না সরকার। তিনি আরও বলেন, যখনই আমরা আন্দোলনের কথা বলি তখনই এই অবৈধ সরকারের টনক নড়ে। যার কারণে এ সরকারের মন্ত্রীরা আবোলতাবোল কথা বলতে থাকে।
বেগম খালেদা জিয়ার মুক্তি সাংবিধানিক অধিকার মন্তব্য করে বিএনপির এই নেত্রী বলেন, বেগম জিয়াকে মুক্ত করতে হবে। তাঁকে মুক্ত করার জন্য প্রয়োজন হলে গণবিস্ফোরণ ঘটানো হবে।
তিনি আরও বলেন, এ সরকারের তথ্যমন্ত্রী বলেছেন বিএনপি নাকি ডিজিটাল বোঝেনা। আমি বলবো- বিএনপি ওই ডিজিটাল বুঝে না যে ডিজিটালে শেয়ারবাজার, ব্যাংক লুটপাট হয়, যে ডিজিটালে শিশু থেকে বয়স্ক মহিলা ধর্ষণের কিংবা খুনের শিকার হয়, যে ডিজিটালে গণতন্ত্র থাকে না, দেশের মানুষের ভোটের অধিকার থাকে না সেই ডিজিটাল বিএনপি বোঝে না।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমূখ।
-জেডসি
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব


