ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৩:৩৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

তবে শৈত্যপ্রবাহ কেটে গেলেও কুয়াশার প্রকোপ আপাতত কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকবে উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।

এছাড়া মঙ্গলবার নাগাদ তাপমাত্রা আবারও কমার আভাস রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে।

-জেডসি