দেশের প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার (১১ জানুয়ারি) ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশিরকে বিশেষভাবে অভিন্দন জানিয়েছে।
জানা যায়, রাজবাড়ীর সদর উপজেলায় সোনাকান্দর ঘাট এলাকায় বেড়ে ওঠা শিশির বিন্দু। ১৯৯৪ সালে হান্নান শেখ ও মা মিনি বেগমের প্রথম সন্তান তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় সন্তান শিশির। জন্মের পর দারিদ্র পরিবারে লড়াই সংগ্রাম করে বড় হওয়া বিন্দুর। বর্তমানে শিশির বিন্দু সরকারি রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী।
২০২২ সালের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য পদে থেকে কাজ শুরু করেন শিশির। গত বুধবার দুপুরে “এসো ভাঙনকে ভাঙ্গি, সৃষ্টিকে গড়ি সুন্দরের কানে কানে বলি এ দ্রোহ আমার”- স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কওসার আহমেদ রিপনকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে স্থান পেয়ে আলোচনায় আসেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু।
শিশির বিন্দুর কমিটিতে আসা নিয়ে ফেসবুকে পোস্ট করেন বাংলাদেশের কমিউনিস্ট পর্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাস সেলিম। তিনি সেখানে লেখেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো ছাত্র ইউনিয়নের হাত ধরে। দেশের রাজনীতির ইতিহাসে প্রথম যুক্ত হলো কোন ট্রান্সজেন্ডার ছাত্রনেতা। বাংলাদেশের ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলার সহ-সভাপতি হয়েছেন ট্রান্সজেন্ডার শিশির বিন্দু। তাকে অভিনন্দন জানান সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি।
এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলছে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নি গর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। শিশির বিন্দুকে রাজবাড়ী জেলার সহ-সভাপতি নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।
এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সব প্রকার লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি পদে আসা প্রসঙ্গে শিশির বিন্দুবলেন, ছাত্রদের অধিকার নিয়ে সত্যিকার অর্থেই কাজ করে ছাত্র ইউনিয়ন। সেখানে সভাপতির দায়িত্ব পালন করেন কাওসার আহমেদ রিপন। তার অনুপ্রেরণা আর সাহসের জন্য রাজনীতিতে আসা। আমি ছাত্র রাজনীতিতে এসেছি কয়েক বছর আগে। গত কমিটিতে ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম। এবার সহ-সভাপতি হয়েছি। আমি ছাত্র রাজনীতি করব। এই পর্যায় শেষ করে মূল দলে কাজ করব।
ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি কাওসার আহমেদ রিপন বলেন, শিশির বিন্দু অধিকার আদায়ে কাজ করা একজন মানুষ। সে ছাত্র ইউনিয়নের কর্মকান্ড সম্পর্কে জেনে বুঝে আমাদের সাথে কাজ করে। গত বছর কোআপট সদস্য হিসাবে তাকে কমিটিতে অন্তভুক্ত করা হয়।এরপর এবারের সম্মেলনে তাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। সে প্রগতিশীল ছাত্র আন্দোলনের জন্য আদর্শ হয়ে থাকবে।
রিপন আরও বলেন,বাংলাদেশের রাজনীতির ইতিহাসের প্রথম কোন ট্রান্সজেন্ডার ছাত্র রাজনীতিতে এসেছে। আমরা রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তাকে স্বাগত জানায়। যেকোনো অধিকার, সংগ্রামে সে আমাদের আগেও পাশে ছিল, এখনো পাশে থাকবে। তাকে সঙ্গে নিয়ে আমরা সমাজের ট্রান্সজেন্ডারদের অধিকার ও দাবি আদায় নিয়ে কাজ করব। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকেও নির্দেশনা রয়েছে শিশির বিন্দুর প্রতি বিশেষ ভাবে নজর রাখতে। আগামীতে শিশুর বিন্দু ছাত্র ইউনিয়নের ব্যানার থেকে যেকোনো লড়াই সংগ্রামে নেতৃত্ব দেবে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, ছাত্র ইউনিয়ন সব সময় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে। সেখানে বিন্দু নামে একজন রুপান্তরকামী ছাত্র রাজনীতিতে এসেছে। ছাত্র ইউনিয়ন তাকে সেই সুযোগ করে দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আমি শিশুর বিন্দুর মঙ্গল কামনা করি। তার হাত ধরেই সমাজের অবহেলিত নারীরা জেগে উঠুক।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











