দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। দাম বৃদ্ধির পর ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ টাকা।
বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনার মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমে জানানো হয়।
নতুন ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ১৩৩ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা।
সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল






