ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২:৩৫:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে এ দাম কার্যকর হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

১১ সেপ্টেম্বর (রোববার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮৪ হাজার ৫৬৪ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৩ টাকা।

দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৮০ হাজার ৭১৫ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ৫০ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৭ হাজার ৩৮৭ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৭ টাকা।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।