দেশের বিভিন্ন আঞ্চলে চৈত্রের ভোরে মাঘের কুয়াশা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
চৈত্র মাসের ৯ম দিন। রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। তার প্রাইভেটকার যখন সীতাকুণ্ডে পৌঁছাল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু মনে হচ্ছে এ যেন শীতের মধ্য মাঘ। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইট জ্বেলে এগোতে হচ্ছে সতর্কতার সঙ্গে।
এমন কুয়াশার বিষয়ে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। বুধবার (২৩ মার্চ) তিনি বলেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের অনেক এলাকাতেই ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। এটি অস্বাভাবিক নয়। চৈত্র পেড়িয়ে বৈশাখের ভোরেও প্রতিবছর এমন কুয়াশা দেখা যায়। সাধারণভাবে একে কুয়াশা বলা হলেও এটি আসলে পুরোপুরি কুয়াশা নয়। একে হেজি-ভাব বলা যায়।
বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা এখন বাংলাদেশের। এই ধরনের মেঘের পেছনে বায়ুদূষণের ভূমিকা আছে কি না জানতে চাইলে আফরোজা সুলতানা বলেন, কখনো কখনো মেঘের কারণে এই হেজিভাব হতে পারে। আনুষঙ্গিক আরও কিছু কারণেও এমনটি হতে পারে। সরাসরি বায়ুদূষণের কোনো ভূমিকা নেই। তবে বায়ুমণ্ডলে ধুলাবালি বেশি থাকলে দৃষ্টিসীমায় হেজিভাব আসতে পারে।
তাপমাত্রা বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, আজ (বুধবার) দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আফরোজা সুলতানা। তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তিনি জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল তা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার অতিক্রম করে দুর্বল হয়ে পড়ছে। লঘুচাপটির বর্ধিতাংশ এখন হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে যে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও রাজশাহী জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বুধবার ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বিকেলের আর্দ্রতা থাকবে ২০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বায়ুচাপ ১০০৮ দশমিক ৬ হেক্টো প্যাসকেলস (এইচপিএ)।বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার









