দেশের সঠিক ইতিহাস সন্তানদের জানাতে মায়েদের প্রতি আহবান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৪১ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সন্তানদের মানবিক মূল্যবোধ, সঠিক ইতিহাস ও দেশীয় ঐতিহ্য সম্পর্কে জানাতে মায়েদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে যোগাযোগ ও সমাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক’ ‘মা’ সমাবেশে এ আহবান জানান তিনি।
মন্ত্রী বলেন,বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার পাশপাশি জ্ঞানভিত্তিক একটি সমাজ গঠন করা। আর এই সমাজ গঠনে মায়েদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পাঠ্যপুস্তকের পাশাপাশি সন্তানদের অধিক গুরুত্ব দিয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
‘শিক্ষাসহ সকল বিষয়ে সন্তানের প্রতি দরদ মা ছাড়া আর কারো নেই। মা যদি সন্তানদের শিক্ষার বিষয়ে উদ্বুদ্ধ করেন তাহলে বদলে যাবে পৃথিবী- এ কথা উল্লেখ করে তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। এর আলোকেই প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করাসহ শিক্ষকদের বেতন দ্বিগুন করেছেন।
মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে বছরের প্রথম দিনে নতুন বইসহ শিশুদের পাওয়া উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মায়েদের নিকট পৌছে দেয়াসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি সরকার, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নেছা, জেলা প্রশাসক আলী আকবর, পুলিশ সুপার খান মোহম্মাদ রেজোয়ান, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী প্রমুখ।
এর আগে মন্ত্রী শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



