ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২:০৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে শীত কিছুটা কমে গেছে। আজ সকালেই দেখা দিয়েছে সূর্যের আলো তবে উত্তাপ নেই।

রোদের তীব্রতা কম থাকায় শীতের পোশাক গায়ে মুড়িয়ে হাট বাজারে চলাচল করছে এখানকার মানুষ। তিন থেকে পাঁচ নটিকেল মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেইসঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত বাতাসের আর্দ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ। এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে ১৮ ডিগ্রির ঘরে এসেছে। তিন নটিকেল মাইল বেগে বাতাস বয়েছে পঞ্চগড়ে।

সদর উপজেলার বুড়িরবান গ্রামের দিনমজুর বাবুল হোসেন (৪০) জানান, ভাঙা বেড়ার ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করি। লেপ-তোশক নেই। খড় ও চটের বিছানায় থাকি। রাতে বাতাস একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হয়ে যায়। আমাদের কষ্ট কেউ বোঝে না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ থাকায় ঠাণ্ডা বেড়েছে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।