দেশে অতি উচ্চ সংক্রমণ ঝুঁকিতে ৪০ জেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৫ জুন ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
বিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত দেশগুলোর তালিকায় আক্রান্ত রোগীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান ৩০তম। এশিয়ায় বাংলাদেশ আছে ৮ম অবস্থানে। এর মধ্যে দিন দিন দেশে বাড়ছে সংক্রমণের মাত্রা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমানে বিশ্বের মোট করোনা আক্রান্তের ০.৪৮ শতাংশ বাংলাদেশে। আর বাংলাদেশের অন্তত ৪০টি জেলা রয়েছে উচ্চ সংক্রমণ ঝুঁকিতে। যার মধ্যে ১৫টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ ও ৬টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণের পর সাপ্তাহিক প্রতিবেদনে ডব্লিউএইচও এ তথ্য দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেগুলোকে অত্যাধিক মাত্রার সংক্রমণের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব জেলায় শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে সেগুলো চিহ্নিত হচ্ছে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং যেখানে শনাক্ত ৫ শতাংশের কম সেগুলো কম ঝুঁকিপূর্ণ। সে হিসেবে বাংলাদেশের ৪০টি জেলা সংক্রমণের অতি উচ্চ ঝুঁঁকিতে আছে।
এর মধ্যে খুলনা বিভাগের অন্তত ১০ জেলা আছে অত্যধিক সংক্রমণ ঝুঁকিতে। একই রকম ঝুঁকিতে আছে ঢাকা বিভাগের ৭, চট্টগ্রাম ও রাজশাহীর ৬ করে জেলা। তবে রাজধানী ঢাকাকে শুধু ঝুঁকিপূর্ণ ও বন্দরনগরী চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে।
অত্যধিক মাত্রার ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, ফেনী, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি।
উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো, ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর ও রাঙামাটি।
তবে এ তালিকা তৈরির সময় বান্দরবান জেলাকে বিবেচনায় নেওয়া হয়নি। কারণ বান্দরবানে এখনো শনাক্তের হার অনেক কম।
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী











