ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৫৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

দেশে আইনের শাসন নেই বলে মুক্তি পাচ্ছি না : খালেদা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫৬ এএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

দেশে আইনের শাসন নেই বলে মুক্তি পাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ রোববার নিজ দলের আইনজীবীরা দেখা করতে গেলে তাদের এ কথা জানান তিনি।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ভালো আছেন। তিনি সুস্থ আছেন, তার মনোবল দৃঢ় আছে।

এর আগে বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।