দেশে একদিনে আরো ২১ মৃত্যু, শনাক্ত ২১৯৯
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন মারা গেছেন আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন সুস্থ হলেন আর মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৩২ জন।
শনিবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ ও ৮ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।
তিনি জানান, একদিনে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৩ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩১ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, ষাটোর্ধ্ব আটজন এবং সত্তরোর্ধ্ব পাঁচজন ও আশির্ধ্ব একজন রয়েছেন।
বিভাগ ওয়ারি বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, খুলনা বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬, নারী ৫ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট ২৬৬২ জন পুরুষ মারা গেছেন, নারী মারা গেছেন ৬৭০ জন। শনাক্ত বিবেচনায় ৭৮ দশমিক ৬১ শতাংশ পুরুষ, ২১ দশমিক ৩৯ শতাংশ নারী মারা গেছেন।
তিনি জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৪৯৭ জন, চট্টগ্রামে ৭৬২, রাজশাহীতে ১৮৬, খুলনায় ২২৬, বরিশালে ১২৪ জন, সিলেটে ১৫১, রংপুরে ১১৮ জন, ময়মনসিংহে ৬৮ জন মারা গেছেন।
দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২০৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪৩৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৯০১ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৪৫১ জন মারা গেছেন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











