দেশে ওমিক্রনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন দুই সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি)। গত কয়েক দিনে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর জন্য নতুন এ দুই উপ-ধরন দায়ী বলে জানিয়েছে তারা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আইসিডিডিআর'বির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। করোনায় নতুন করে আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।
আইসিডিডিআর'বি জানিয়েছে, করোনার গতি-প্রকৃতি নির্ণয়ে গত ২৩ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮টি জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এতে করে ঢাকায় ওমিক্রনের দুটি নতুন সাব-ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জিনোম সিকোয়েন্সে ওমিক্রন ভ্যারিয়েন্টগুলোর মধ্যে ২৬টি ওমিক্রন বিএ.৫ এবং ১২টি ওমিক্রন বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।
ওয়েবসাইটের তথ্যে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকাসহ সারা দেশে ওমিক্রনের বিএ.৫ সাব-ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি প্রচলিত ছিল। কিন্তু গত তিন সপ্তাহে তা বিএ.৫ থেকে বিএ.২-তে স্থানান্তরিত হয়েছে, যা একটি বড় পরিবর্তন। একই সময়ে বিএ.২.৭৫ ও বিজে.১ (যা মূলত বিএ.২ থেকে উৎপন্ন হয়েছে) নামের নতুন দুটি সাব ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।
অপরদিকে, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক প্রতিবেদনেও একই চিত্র উঠে এসেছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি