ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৩:৪৬:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ২২, মোট আক্রান্ত ৫৫ জন 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৫ জন ওমিক্রনে আক্রান্ত হলেন।

রোববার (১৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ডাটা থেকে এ তথ্য জানা গেছে।

জিআইএসএআইডি'র তথ্যমতে, নতুন করে আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন নারী। তবে এই ২২ জনের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

গত ৯ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে থেকে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য। তবে তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।