দেশে ও দেশের বাইরে বিএনপি আজ অবাঞ্চিত : মতিয়া
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
আজ রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ডিসেম্বরের নির্বাচনে দেশবাসী প্রত্যাখ্যান করায় দেশে ও দেশের বাইরে বিএনপি আজ অবাঞ্চিত।
গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়েছে। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন।
গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ষষ্ঠ দিনে সরকারি দলের বেগম মতিয়া চৌধুরী, শাহে আলম, মোসলেম উদ্দিন, হাফেজ রুহুল আমিন মাদানি ও এম এ মতিন আলোচনায় অংশ নেন।
সরকারি দলের সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে সমাজ, রাষ্ট্র, ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক নীতি সম্পর্কে তুলে ধরেছেন। তিনি সরকারের উন্নয়ন, অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের পেটে খাবার ছিল, মনে শান্তি ছিল বলে তারা সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। সকল দলের অংশগ্রহণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে আসন কম পেয়ে বিএনপি নির্বাচন নিয়ে অভিযোগ করেন যে, নির্বাচনে কারচুপি হয়েছে, এই স্যাটেলাইটের যুগে তারা কোথাও কারচুপি হয়েছে এমন একটা প্রমানও দেখাতে পারেনি। অথচ তারা বলছে আবার নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, তারেক রহমান মুচলেকা দিয়ে গেছে যে, সে আর দেশে ফিরবে না। অথচ তিনি সেখানে বসে স্কাইপে দল পরিচালনা করছেন। বিএনপির চেয়ারপার্সন এতিমের টাকা চুরি মামলার দন্ডিত আসামী হয়ে জেলে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার আসামী। বিএনপি এখন মাথা ছাড়া একটি দল।
মতিয়া চৌধুরী বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের কঠিন অনুশাসনকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী কৃষিতে ভর্তুকি দেয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিশ্বব্যাংকের সহায়তা উপেক্ষা করে তিনি পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন। সত্যিকারের মানবতায় বিশ্বাস করেন বলেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




