ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১২:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশে করোনায় আক্রান্ত আরও ৯ জন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আরও নয়জন আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জন অপরিবর্তিত রয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন।

রোববার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬০৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৪ হাজার ২৪২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।