ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:২৫:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৪৮৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এতে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনের।

মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। আর মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাড়িতে ১ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬০ বছরের ওপরে ১৭ জন রয়েছেন।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়