ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১১:০৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

দেশে করোনায় আরও ৩২ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার

করোনাভাইরাসে আরও ৩২ জনের প্রাণহানী

করোনাভাইরাসে আরও ৩২ জনের প্রাণহানী

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। আজ শনিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন।

করোনায় সংক্রমিত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯১৩ জনে দাঁড়াল।

এতে আরও বলা হয়, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৪ হাজার ৩৩৬ জন হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়