ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৯:৫৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

দেশে করোনায় আরও ৪ প্রাণহানি, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১০ পিএম, ২৪ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৪৩০ জনের দেহে। রোববার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল (শনিবার) চারজনের মৃত্যু এবং ৪৪৬ দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ১০৫টি। এর মধ্যে চারজনের মৃত্যু এবং ৪৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ২৭০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১ হাজার ৭৭৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৬৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।