ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৮:০৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৬২ জনে। মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ৩৪ জন এবং পুরুষ ৫৪ জন। এদের মধ্যে  ঢাকা বিভাগের ৩০, চট্টগ্রাম বিভাগে ২৭, রাজশাহীতে ৫ ও সিলেটে ১০ জন মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।