ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২১:১৫:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৮৭৯ জন। মঙ্গলবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে, গতকাল সোমবার ৭ জনের মৃত্যু এবং ১ হাজার ৭২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৯টি নমুনা। এর মধ্যে আটজনের মৃত্যু এবং একহাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা ৩, খুলনায় ২, ময়মনসিংহে ২ ও রংপুরে একজন। তাদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২৮ হাজার ৬৫০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।