ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:২১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

দেশে করোনায় প্রাণ গেল আরো ৪৭ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

দেশে করোনায় প্রাণ গেল আরো ৪৭ জনের

দেশে করোনায় প্রাণ গেল আরো ৪৭ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২১১ জন। আজ শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ২১১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন হলো।

আর গত এক দিনে মারা যাওয়া ৪৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৭৪ জনে দাঁড়াল, যার মধ্যে ২ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে কেবল ঢাকা বিভাগেই।

আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৩৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন হয়েছে।

 

এই বিভাগের জনপ্রিয়